Wednesday, June 17, 2026
HomeJust Inউত্তরসূরী ভাইপোর পোস্ট কেড়ে নিলেন পিসি মায়াবতী

উত্তরসূরী ভাইপোর পোস্ট কেড়ে নিলেন পিসি মায়াবতী

 ওয়েব ডেস্ক: রাজ্যপাট নেই। লোকসভায় একটি আসনও জিততে পারেননি। ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী থাকা মায়াবতীর (Mayawati) দল বিএসপির (BSP) এখন করুণ দশা। এমনিতে তারা না ঘরকা না ঘটকা। ইন্ডিয়া জোটেও নেই আবার এনডিএতেও নেই। তারই মধ্যে অন্তর্কলহে জেরবার বহুজন সমাজ পার্টি। যার জেরে আচমকাই ভাইপো আকাশ আনন্দকে দলের সব পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। অথচ ভাইপোকেই একসময় উত্তরসূরী ঘোষণা করেছিলেন পিসি। বিএসপি সুপ্রিমো নিজেই ভাইপোকে পদ থেকে সরোনার এই ঘোষণা করেছেন। রবিবার এই ঘটনায় উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য। দলের কাঠামোতেও বদল করেছেন। ওই পদে দলিতদের মধ্য থেকে কাউকে বসানো হবে বলে জানানো হয়েছে। অথচ আকাশও তো দলিত প্রতিনিধি। স্বাভাবিকভাবে দলীয় কলহই সামনে এসেছে।

অশোক সিদ্ধার্থকে দল থেকে বহিষ্কারের পর তাঁর জামাই আকাশকেও দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অশোকের বিরুদ্ধে মায়াবতীর অভিযোগ, তিনি পার্টির মধ্যে ভাগ করছেন। যার ফলে পার্টির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গে তাঁর ছেলের বিয়ের কথাও তুলে ধরেন মায়াবতী। বিএসপি জানিয়েছে, অশোক শুধুই বিএসপিকে ক্ষতিগ্রস্ত করেনি, তাঁর জামাইয়ের কেরিয়ারেরও সর্বনাশ করেছেন। তবে দাদা আনন্দ কুমারকে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তিনি। আনন্দ কুমার আকাশের বাবা।

আরও পড়ুন: উত্তরখণ্ডের তুষার ধ্বসে আটক ৪

লোকসভা ভোটের পরে জাতীয় কোঅর্ডিনেটর হিসেবে আকাশ আনন্দকে পুনর্নিয়োগ করা হয়েছিল। গত ৭ মে অপরিণতমনস্কতার অভিযোগে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় আকাশকে। যদিও ২০২৩ সালের ১০ ডিসেম্বর মায়াবতী আকাশকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন। বিএসপির প্রতিষ্ঠাতা কাঁসিরামের জন্ম বার্ষিকী বড় আকারে উদযাপনের কর্মসূচির কথাও বিএসপির পক্ষ থেকে জানানো হয়েছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO