Wednesday, July 15, 2026
HomeScrollসময়ের আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক
Abhishek Banerjee

সময়ের আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক

ভবানী ভবনে অভিষেক, নিরাপত্তায় বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

কলকাতা: সময়ের আগেই ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভায় সই জাল কাণ্ডে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রবিবার ফের ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে। অন্য দিকে, একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে রবিবার বিকেলে তলব করেছে সিআইডি।

বিধানসভায় সই জাল কাণ্ডে অভিষেককে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই মতো অভিষেক হাজিরা দিলেন। আদালত জানিয়েছে, আগামী দু’সপ্তাহ তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না সিআইডি। রবিবার বেলা ১১টা ৪৩ মিনিট নাগাদ সিআইডি দফতরে পৌঁছে যায় অভিষেকের গাড়ি। তিনি প্রথমে রিসেপশনের দিকে যান। সেখানে পরিচয়পত্র দেখিয়ে হাজিরার খাতায় সই করার পর সিআইডি দফতরে প্রবেশ করেন অভিষেক। তাঁর হাজিরাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অশান্তি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র‌্যাফও। গত বৃহস্পতিবারই এই একই মামলায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে।

আরও পড়ুন: কালীঘাটের বৈঠকে কুণাল-অভিষেক তীব্র বাদানুবাদ, পরিস্থিতি সামাল দিতে আসরে মমতা-কল্যাণ

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot