কলকাতা: বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ অভিষেক (Abhishek Banerjee) ঘরণি রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। গত ২মে মামলাকারীকে বিদেশ যাওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। কিন্তু সম্প্রতি অপর একটি মামলায় তাঁকে নির্দেশ দেওয়া হয় যে, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি পার্থ সারথি সেনের দৃষ্টি আকর্ষণ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক পত্নীকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ সারথি সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও পড়ুন: প্রতিবন্ধীর জমি ‘জবরদখল’ করে পার্ক তৈরির অভিযোগ, কাঠগড়ায় আরিয়াদহের কাউন্সিলার
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলায় রক্ষাকবচের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।
মামলার শুনানি হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। প্রথমে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২১ মে পর্যন্ত রক্ষাকবচ দেয়। পরে গত বৃহস্পতিবার ফের শুনানিতে সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়। আদালত জানায়, আগামী ৩১ জুলাই পর্যন্ত অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।
তবে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর একাধিক শর্তও আরোপ করে আদালত। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ সফরে যেতে পারবেন না। এছাড়া পুলিশি তলব পেলে তাঁকে সশরীরে হাজিরাও দিতে হবে।
দেখুন আরও খবর:







