Monday, May 25, 2026
HomeScrollপ্রেমিকের সঙ্গে মিলে স্বামী খুন? জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার দেহ
Telengana

প্রেমিকের সঙ্গে মিলে স্বামী খুন? জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার দেহ

১৮ মে স্থানীয় থানায় স্বামীর নিখোঁজ ডায়েরি করেন কল্পনা

ওয়েব ডেস্ক: স্বামী নিখোঁজ। এই অভিযোগ তুলে থানায় ডায়েরি করেছিলেন স্ত্রী। কিন্তু তদন্ত যত এগিয়েছে, সামনে এসেছে ততই শিউরে ওঠার মতো তথ্য। অভিযোগ, পরকীয়ার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানো স্বামীকে প্রেমিকের সঙ্গে মিলে খুন করেন তরুণী। পরে দেহ মাটিতে পুঁতে রেখে নিখোঁজের নাটক সাজানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তেলঙ্গানার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী কল্পনা এবং তাঁর প্রেমিক গেইনি পান্ডারি ওরফে চিন্টুকে।

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মুথয়াম রেড্ডি (৪২)। গত ১৮ মে স্থানীয় থানায় স্বামীর নিখোঁজ ডায়েরি করেন কল্পনা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পাশের এলগোই গ্রামের বাসিন্দা চিন্টুর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর।

আরও পড়ুন: খাঁড়িতে ঝিনুক কুড়াতে গিয়েছিলেন অনেকে, হঠাৎ এল জোয়ার! মর্মান্তিক ঘটনা কর্নাটকে

দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে খুনের অভিযোগ। তদন্তকারীদের দাবি, কয়েক মাস ধরেই চিন্টুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কল্পনা। বিষয়টি জানতে পেরে আপত্তি করেছিলেন মুথয়াম। তা নিয়েই দাম্পত্যে অশান্তি শুরু হয়।

পুলিশের অভিযোগ, এর পরই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করেন কল্পনা। এলগোই গ্রামের একটি নির্জন জায়গায় মুথয়ামকে খুন করা হয় বলে অভিযোগ। পরে পাশের একটি খেতে দেহ পুঁতে দেওয়া হয়। দেহ চাপা দিতে জেসিবি মেশিন ব্যবহার করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।

অভিযুক্তদের জেরার ভিত্তিতে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে তদন্তকারী দল। ডিএসপি ভেঙ্কটা রেড্ডি জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D