Wednesday, August 12, 2026
HomeScrollঅন্নপূর্ণা যোজনা নিয়ে ভুয়ো রিল! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুয়ো রিল! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, ভুয়ো তথ্য ছড়ালে কড়া পদক্ষেপের বার্তা।

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনাকে (Annapurna Yojana) ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর রিল ও ভুয়ো প্রচার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, সরকারি প্রকল্প নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছনোয় সমাজমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার দাবি করছেন, আবার কেউ সরকারের সমালোচনা করছেন। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসের ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত অর্থ পৌঁছে যাবে।

আরও খবর : ‘বাংলার বাড়ি’ এখন ‘পশ্চিমবঙ্গ আবাস’, নাম বদলের সঙ্গেই ১৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা

ভুয়ো তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী এদিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “কে কী পোস্ট করছে, সব জানি। আমি সব দেখতে পাই।” এরপর নূর আলম ও মোহতাব নামে দু’জনের উল্লেখ করে অভিযোগ করেন, তাঁরা মহিলাদের দিয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়াচ্ছেন। তাঁর মন্তব্য, “নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি, দেবেনও না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতি করি না।”

মুখ্যমন্ত্রীর দাবি, একটি মহল পরিকল্পিতভাবে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে। তবে এই ধরনের প্রচারে কেউ রেহাই পাবেন না বলেই সাফ জানিয়ে দেন তিনি। তাঁর কথায়, “এসব করে লাভ নেই। সরকার যা কাজ করছে তাতে ১০০ বছর বিজেপিই ক্ষমতায় থাকবে।” তবে কেউ যদি বিভ্রান্তি ছড়ডায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor