Friday, June 5, 2026
HomeScrollরুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা জারি

রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা জারি

কলকাতা: রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)। সতর্ক হল করল আবহাওয়া দফতর (Weather Office )। আগামী ২০ ও ২১ মার্চ বাংলার উপকূলে দমকা ঝোড়ো বাতাস (strong wind) বইবে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের (Fishermen)  সমুদ্র যেতে নিষেধাজ্ঞা (Prohibition) জারি করা হয়েছে।

শুক্রবার সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা (Kalbaisakhi Warning) থাকছে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রাতের দিকে হতে পারে শিলাবৃষ্টি।

আরও পড়ুন: Fourth Pillar | গুজরাট আর বাংলা, আসুন না একটু তথ্য নিয়ে আলোচনা করা যাক

আজও কালবৈশাখীর সতর্কতা থাকছে ৬ জেলায়। সেইসঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কলকাতাতেও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া চলবে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তবে ২৪ ঘণ্টার পর থেকে ৩ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D