Friday, June 12, 2026
HomeScroll‘ঘোড়া কেনাবেচার ছক বিজেপির’, অপারেশন পদ্মের আশঙ্কায় ভোটারদের সতর্কবার্তা মমতার
Mamata Banerjee

‘ঘোড়া কেনাবেচার ছক বিজেপির’, অপারেশন পদ্মের আশঙ্কায় ভোটারদের সতর্কবার্তা মমতার

শেষবেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে নিবিড় জনসংযোগ সারছেন মমতা

কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) একদফা সম্পন্ন, সামনে বাকি আর এক দফা। তার আগেই ফলাফল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই আবহেই বড়সড় আশঙ্কার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস (TMC) দুই-তৃতীয়াংশ আসন না পেলে বিজেপি ‘ঘোড়া কেনাবেচা’ করে সরকার ভাঙার চেষ্টা করতে পারে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০-র বেশি আসন পাবে। পাল্টা শাসকদলের দাবি, ১৩০-র বেশি আসনে জয় আসবে তাদের ঝুলিতে। এই টানটান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন মমতা।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তা, কলকাতায় নির্বাচন কমিশনের মেগা বৈঠক

ভোটের শেষ পর্যায়ে নিজের কেন্দ্র ভবানীপুরে জোরদার প্রচার চালাচ্ছেন তিনি। শনিবার একাধিক রোড শো ও জনসভায় অংশ নেন তৃণমূল নেত্রী। ডাঃ রাজেন্দ্র রোড ও জাস্টিস দ্বারকানাথ রোডের সংযোগস্থলের সভা থেকে তিনি বলেন, “আমাদের সরকারই আসছে, সেটা আপনারা জানেন। কিন্তু যদি দুই-তৃতীয়াংশ আসন না পাই, তাহলে বিজেপি বিধায়ক কেনার চেষ্টা করবে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে যেমনটা করেছে।”

তাই তাঁর আবেদন, বাকি ১৪২টি আসনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে, যাতে কোনওভাবেই সরকার গঠনের পর ‘অপারেশন পদ্ম’-এর সুযোগ না পায় বিজেপি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d