HomeScrollভোটের আবহে বুথ এজেন্টকে মারধর! বিজেপির অভিযোগের পাল্টা কী বলল তৃণমূল?
Assembly Election 2026

ভোটের আবহে বুথ এজেন্টকে মারধর! বিজেপির অভিযোগের পাল্টা কী বলল তৃণমূল?

বিধানসভা নির্বাচনের আবহে নতুন করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুরে (Gangarampur)। বিজেপির (BJP) বুথ এজেন্টকে মারধরের অভিযোগ ঘিরে শনিবার রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাতিডোবা এলাকায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা সত্য মালোর উপর হামলা চালায় একদল তৃণমূল (TMC) সমর্থক। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

অভিযোগ, সত্য মালো বিজেপির পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন বলেই তাঁকে নিশানা করা হয়। ঘটনার পর আহত কর্মীর খোঁজখবর নিতে শনিবার রাতে তাঁর বাড়িতে যান গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় অবস্থান বিক্ষোভও করেন তিনি।

আওর পড়ুন: ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, সত্য মালো আসলে তৃণমূলেরই বুথ সভাপতি এবং তাঁর দলবলের উপর প্রথমে হামলা চালানো হয়। সেই সূত্রেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, ঘটনাকে অন্যদিকে ঘোরানোর জন্যই সত্য মালোর মেয়ের পক্ষ থেকে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে থানায় উপস্থিত হন তৃণমূল প্রার্থী গৌতম দাস এবং দলের কর্মী-সমর্থকরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News