HomeBig newsগ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

ওয়েব ডেস্ক :  রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বুধবার তাঁকে গ্রেফতার করে। দুর্নীতি মামলায় এদিন তাঁকে হাজিরা দিতে ডাকে ইডি। বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। জিজ্ঞাসাবাদের সময় সিজিও কংপ্লেক্স-এর বাইরে অপেক্ষা করছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বিকেল পাঁচটা নাগাদ সিজিও থেকে বেরোতেই ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

মমতার ক্যাবিনেটের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বেআইনি ভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে ইন্দ্রনীল সেন দুর্গাপুজোর পাশ বিক্রি করেছেন বলে অভিযোগ।

আরও খবর : এবার কালীপুজোয় জেলারগুলির দায়িত্বে একজন করে মন্ত্রী! নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক্ষেত্রে নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রীর সংস্থা মাস আর্ট-এর নাম। ইডির দেওয়া বিবৃতিতে বলা হয়, টিকিট বিক্রি করে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা করেছেন ইন্দ্রনীল সেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News