Monday, August 17, 2026
HomeScrollরুজিরা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, ভোটের মুখে স্বস্তি
Rujira Banerjee Case

রুজিরা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, ভোটের মুখে স্বস্তি

২৪ এপ্রিল মামলার শুনানি করবেন বিচারপতি

ওয়েবডেস্ক-  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা মামলার (Rujira case) বড় নির্দেশ দিল হাইকোর্ট (High Court) । ফলে ভোটের মুখে বড় স্বস্তি। রুজিরা মামলায় ১৯/১২/২৫ তে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। ফেব্রুয়ারির শেষে শেষ হবে  সেই অন্তর্বর্তী নির্দেশ। রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশ। বিচারপতি কৃষ্ণা রাও (Justice Krishna Rao) প্রশ্ন করেন,  কেন আপনারা নিম্ন আদালতে যান না?

২৪ এপ্রিল মামলার শুনানি করবেন বিচারপতি। ততদিন রুজিরা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে কোনও রকম মানহানির বা অকারণ তার নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাও এর।

আরও পড়ুন-  ভোট মুখী বাংলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, বঙ্গে আর কী কী কর্মসূচী

উল্লেখ্য, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রুজিরা। সেই মামলায় ইডি ও সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইডি ও সংবাদমাধ্যমকে নির্দেশিকা দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়, যে কোনও ক্ষেত্রে তল্লাশি ও বাজেয়াপ্তের সময়ে কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না। তল্লাশি অভিযানের সময় আগে থেকে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইসঙ্গে নির্দেশ সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি চালাতে পারবে না ইডি। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor