HomeScrollযাদবপুরের অশান্তিতে মুখ খুললেন শুভেন্দু, ‘বন্দে মাতরম’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University

যাদবপুরের অশান্তিতে মুখ খুললেন শুভেন্দু, ‘বন্দে মাতরম’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে যাদবপুর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। গেরুয়াপন্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের পালটা কর্মসূচি, মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই আবহেই শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে যাদবপুর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাদফতরের প্রবেশ এবং সিসিটিভি বসানো নিয়ে নানা বাধা রয়েছে। এই পরিস্থিতি বদলাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলেন তিনি।

আরও খবর : চিকেনস নেকে কড়া নিরাপত্তা! অনুপ্রবেশ রুখতে অমিত শাহের বড় বার্তা, দ্রুত বসবে কাঁটাতার

মুখ্যমন্ত্রী শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে আসে ‘বন্দে মাতরম’-এর প্রসঙ্গও। তিনি বলেন, রাজ্যে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে এবং দেশপ্রেম, জাতীয়তাবাদ ও রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস করা হবে না।

গত কয়েকদিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরের ছাত্র রাজনীতিও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। প্রতিবাদ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্লোগান ও পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী ছাত্র সংগঠনগুলির আন্দোলনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছে শাসকপক্ষ। এবার এ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News