Saturday, August 8, 2026
HomeScrollআদালতের নির্দেশের পরেও ভাঙা হয়েছে মঞ্চ, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ! কালীঘাটের...
Calcutta High Court

আদালতের নির্দেশের পরেও ভাঙা হয়েছে মঞ্চ, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ! কালীঘাটের একুশে জুলাই সভা ঘিরে হাইকোর্টে জরুরি শুনানি আজ

পুলিশের পক্ষ থেকে সভার মাইকের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ

কলকাতা: কালীঘাটে (Kalighat) তৃণমূল কংগ্রেসের  (TMC) একুশে জুলাই (21 July) শহীদ সভাকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। অভিযোগ, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ থাকা সত্ত্বেও সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ সভার মঞ্চ ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে সভার মাইকের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ।

আবেদনকারীদের দাবি, এর আগে কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছিল যাতে শহীদ সভা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। কিন্তু আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী অর্ক নাগ।

আরও পড়ুন: একুশে জুলাইয়ে কলকাতায় তিন মঞ্চে শহিদ স্মরণ, কড়া নিরাপত্তা শহরজুড়ে

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। শুনানির সময় বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের উদ্দেশে জানতে চান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কেন সহযোগিতা করেনি।

জবাবে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, অভিযোগের বিষয়ে রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কোনও তথ্য নেই। ফলে অভিযোগের সত্যতা সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে পারেননি।

এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি গ্রহণের অনুমতি দেন। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই মামলার বিস্তারিত শুনানি হবে। আদালতের নির্দেশ অমান্য হয়েছে কি না, পুলিশের ভূমিকা কী ছিল এবং অভিযোগের ভিত্তি কতটা গ্রহণযোগ্য, সেই সমস্ত বিষয় শুনানিতে উঠে আসতে পারে বলে আইনজীবী মহলের একাংশের ধারণা।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সকলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor