Friday, June 19, 2026
HomeScroll‘দায়’ বিজেপি-সিপিএমের, চাকরি বাতিল নিয়ে কটাক্ষ মমতার

‘দায়’ বিজেপি-সিপিএমের, চাকরি বাতিল নিয়ে কটাক্ষ মমতার

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court)  রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হবে। এই পরিস্থিতির জন্য দায়ী বিজেপি-সিপিএম। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২৬ হাজার পরিবার। পথে বসার মতো অবস্থা এই সব পরিবারের। শীর্ষ আদালতের এই রায় মানতে পারছেন না বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে।

নিয়োগে দুর্নীতির (SSC Recruitment scam) অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টেও বহাল রাখল হাইকোর্টের নির্দেশ। বৃহস্পতিবার বাতিল হল এসএসসির (SSC Case) ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল। ‘অযোগ্য’দের ফেরত দিতে হবে বেতনও। একধাক্কায় ২৫ হাজার ৫৭২ জন শিক্ষক-অশিক্ষক কর্মীদের চাকরি যাওয়ায় কর্মী সংকটে পড়বে স্কুলগুলি। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এঁরা স্কুলে পড়ান। স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। দু-চারজনের ভুলে কেন সকলে শাস্তি পাবেন, প্রশ্নও তুললেন মমতা। বাংলার পুরো সিস্টেমটা কোলাপস করাই কি বিজেপির লক্ষ্য? মমতার অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই লক্ষ্য বিজেপির। এর বিরুদ্ধে আইনি পথে লড়াই করবেন বলে জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৩ মাসের মধ্যে প্রসেস করে দেব’: মমতা

মমতার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) তোপ দেগে বলেন, ”বিকাশবাবু কেস করেছিলেন। তাঁর জন্যই এতগুলো চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী।নোবেল প্রাইজ কেন যে পাচ্ছেন না … আমি ভাবছি।” তিনি আরও বলেন, “মনে রাখবেন, তাঁরা অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে। আশ্বাস দিয়ে জানালেন,শীর্ষ আদালতের নির্দেশ মেনেই তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto