Tuesday, June 30, 2026
HomeScrollনন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব রাজ্য সরকারের
Nandidi Chakraborty

নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব রাজ্য সরকারের

সচিবদের নিয়ে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে সরকার বদলের পর একের পর এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandidi Chakraborty) দেওয়া হল বিশেষ দায়িত্ব। সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীকে ‘উন্নয়ন কাজের প্রধান সমন্বয়ক’ (Principal Coordinator for Development Works)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রথম কাজ হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে অনুপ্রবেশ সমস্যা রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ (BSF)-কে জমি দেওয়া ও কাঁটাতার দেওয়ার কাজ দেখভালের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার নবান্নে সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। বিএসএফের কাছে সীমান্তবর্তী জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়ার দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছে সরকার।

আরও খবর : পঞ্চায়েত দফতরে কত ভ্যাকান্সি? নিয়োগ হবে কবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

মূলত, বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যের একাধিক এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে বার বার অভিযোগ করা হয়েছিল, রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে কাঁটাতারের কাজ আটকে রয়েছে। অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার টাকা মিটিয়ে দেওয়ার পরেও জমি বুঝিয়ে দেওয়া হয়নি বিএসএফকে।

এদিকে, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের (BSF) ফেন্সিং প্রকল্পের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া দ্রুততর করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর (Land and Land Revenue Department)। দুপুর ১২টা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হয়। এদিকে এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, “আমরা কেন্দ্রীয় স্বারাষ্ট্রদফতর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অনুমোদন দিলাম। আজ থেকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল, ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্ত সম্পূর্ণ করতে হবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO