HomeScrollশওকত মোল্লাকে এলাকায় ঘোরানো বন্ধের নির্দেশ, ‘কোমরে দড়ি বেঁধে প্যারেড করানো উচিত...
Calcutta High Court

শওকত মোল্লাকে এলাকায় ঘোরানো বন্ধের নির্দেশ, ‘কোমরে দড়ি বেঁধে প্যারেড করানো উচিত নয়’, পর্যবেক্ষণ হাইকোর্টের

ফৌজদারি মামলাগুলি খারিজের আবেদনও নাকচ করে দিয়েছে আদালত

ওয়েব ডেস্ক : মানবিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে শওকত মোল্লাকে (Saokat Molla) গ্রেফতারের (Arrest) পর এলাকায় ঘোরানো বা প্রকাশ্যে প্যারেড করানো বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার চলবে, তবে কোমরে দড়ি বেঁধে বা এলাকায় ঘুরিয়ে নিয়ে যাওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।

একই সঙ্গে শওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলি খারিজের আবেদনও নাকচ করে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, অভিযুক্তের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে, সেই পরিস্থিতিতে এই পর্যায়ে মামলাগুলি বাতিল করা সম্ভব নয়।

আরও খবর : জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ, বৃহস্পতিবার শুনানি

আদালত আরও জানিয়েছে, ফৌজদারি মামলা খারিজের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপযুক্ত আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া অবশ্যই আইনের নির্ধারিত নিয়ম মেনেই চলতে হবে।

রায়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনও অভিযুক্তকে গ্রেপ্তারের পর এলাকায় ঘুরিয়ে বেড়ানো বা প্রকাশ্যে প্রদর্শন করার প্রবণতা বন্ধ হওয়া উচিত। অভিযোগের নিষ্পত্তি আদালতেই হবে, আইন নিজের পথে চলবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News