Saturday, July 18, 2026
HomeScrollজমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ, বৃহস্পতিবার শুনানি

জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ, বৃহস্পতিবার শুনানি

দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী

কলকাতা: জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কলকাতা পুরসভার (Kolkata Corporation) প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী।

মামলার উল্লেখের সময় বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট মন্তব্য করেন, “এই ধরনের মামলার জন্য অনেক সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না।” আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে তাৎপর্য তৈরি হয়েছে আইন মহলে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি বৃষ্টির, সপ্তাহের শেষে ফের দুর্যোগের পূর্বাভাস!

আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, অতীন ঘোষের পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য ক্যানসারে আক্রান্ত। সেই পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে আদালত তাৎক্ষণিকভাবে শুনানি গ্রহণ না করে জানিয়ে দেয়, আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হবে।

জমি দুর্নীতি সংক্রান্ত তদন্তে অতীন ঘোষের নাম উঠে আসার পর থেকেই রাজনৈতিক ও আইনি মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করলেন তিনি। এখন নজর বৃহস্পতিবারের শুনানির দিকে। ওই দিন আদালত কী পর্যবেক্ষণ করে এবং আগাম জামিনের আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot