Thursday, July 2, 2026
HomeScrollদীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল
Bangladesh

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল

বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

কলকাতা: বাংলাদেশে (Bangladesh) হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদী কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ (Bangiya Hindu Jagaran Mancha)। সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। শিয়ালদহ (Sealdah) বিগ বাজারের সামনে থেকে মিছিল শুরু হয়ে এগিয়ে যায় বাংলাদেশ হাই কমিশনের (Bangladesh High Commission) উদ্দেশে।

মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সংগঠনের সদস্য ও সমর্থকরা দাবি তোলেন, দীপু দাসের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিফলন। তাঁদের অভিযোগ, কোনও প্রমাণিত অপরাধ ছাড়াই এক শ্রমজীবী যুবককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে উত্তাল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশ হাই কমিশনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে সংগঠনের প্রতিনিধিরা হাই কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, এই হত্যাকাণ্ড মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। তাঁদের দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে কোনও মানুষের প্রাণ নেওয়া সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের কথাও বলা হয়।

সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে বাংলাদেশ হাই কমিশন সংলগ্ন এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মিছিল ও বিক্ষোভ চলাকালীন পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপু দাসের হত্যার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা নীরবতা ভেঙে ঐক্যবদ্ধ প্রতিবাদের বার্তা দিতে চান বলেও জানান সংগঠনের নেতারা।

দেখুন আরও খবর: 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO