Monday, June 8, 2026
HomeScrollতোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ ‘ছোট্টু’! চাঞ্চল্য বিধাননগরে
Biddhannagar

তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ ‘ছোট্টু’! চাঞ্চল্য বিধাননগরে

ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা

কলকাতা: বিধাননগরে (Biddhannagar) তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল (TMC) কাউন্সিলর সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ পোল্লে ওরফে ‘ছোট্টু’। শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ সূত্রে খবর, বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক অস্থায়ী দোকান থেকে নিয়মিত টাকা তোলার অভিযোগ উঠছিল অভিজিৎ পোল্লের বিরুদ্ধে। অভিযোগ, এলাকার ফুটপাত ও অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে সাপ্তাহিক ভিত্তিতে টাকা আদায় করা হত। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ জমছিল।

আরও পড়ুন: একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের ঘনিষ্ঠ নেতা সহ আরও ২

সম্প্রতি কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে কিছু তথ্যপ্রমাণ হাতে পায় বলেই সূত্রের দাবি। এরপর শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ধৃত অভিজিৎ পোল্লে স্থানীয় রাজনৈতিক মহলে ‘ছোট্টু’ নামেই পরিচিত। তিনি তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। যদিও এই গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত সব্যসাচী দত্ত বা তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ধৃতকে রবিবার আদালতে পেশ করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তোলাবাজির অভিযোগে আর কোনও লিখিত অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার জেরে বিধাননগরের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ অবশ্য পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188