HomeScrollকমে গেল সোনা ও রুপোর দাম!
Gold and Silver Price

কমে গেল সোনা ও রুপোর দাম!

শুক্রবারের পর শনিবারও এই দাম কমেছে

ওয়েব ডেস্ক : সোনার (Gold) ও রুপোর (Silver) আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ১৫ শতাংশ। তার জেরে মূল্যবান এই ধাতুর দাম অনেকটা বেড়ে গিয়েছিল। তবে দু’দিন বাড়ার পর এই দাম কিছুটা কমল। শুক্রবার কলকাতার বাজারে অনেকটাই কমে গিয়েছিল সোনা ও রুপোর দাম (Gold-Silver Price)। শনিবারও এই ধাতুর দাম কমেছে।

শুক্রবার ১০ গ্রামের ২৪ ক্যারাট সোনার দম কমেছিল ৩ হাজার ১৫০ টাকা। শনিবার তা আরও ৬০০ টাকা কমে গেল। ফলে গত দু’দিনে কলকাতার বাজারে সোনার দাম কমেছে ৩ হাজার ৭৫০ টাকা। এদিকে শুক্রবার ১১ হাজার টাকা কমেছিল ২২ ক্যারাটের সোনার দাম। শনিবার তা কমেছে আরও ৬৫০ টাকা। ফলে এই দু’দিনে এই ধাতুর দাম কমল ১১ হাজার ৬৫০ টাকা। রুপোর দাম শুক্রবার কমেছিল ১৯ হাজার টাকা। শনিবার আরও ৪ হাজার ৯০০ টাকা কমেছে। ফলে এই ধাতুর দামও গত দু’দিনে কমেছে ২৩ হাজার ৯০০ টাকা।

আরও খবর : ২৪ ঘন্টার মধ্যে ‘বিপজ্জনক’ বিল্ডিং ভেঙে ফেলতে দমকলের ইস্যু করা নোটিশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

দেখে নেওয়া যাক আজ কলকাতার বাজারে সোনার দাম (Gold Price) কত রয়েছে। কলকাতায় (Kolkata) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার বারের দাম হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। ২২ ক্যারাটের প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ৬৫০ টাকা। এর পাশাপাশি কমেছে রুপোর দামও (Silver Price)। প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ২ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকায়।

তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News