Monday, May 18, 2026
HomeScrollদু'ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও ভোট দিতে পারছেন না ভোটাররা, চাঞ্চল্য বরানগরে
West Bengal Assembly Election 2026

দু’ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও ভোট দিতে পারছেন না ভোটাররা, চাঞ্চল্য বরানগরে

আলমবাজারে ধীর গতিতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, অভিযোগ ভোটারদের

ওয়েব ডেস্ক : রাজ্যে চলছে দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট (West Bengal Assembly Election 2026)। এই দফায় রাজ্যে হচ্ছে ১৪২টি আসনে ভোট। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের (Voters) লাইন চোখে পড়েছে। তবে বরানগরে (Baranagar) দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ভোট দিতে পারছেন না বহু মানুষ। তবে ইভিএমে কোনও সমস্যা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সূত্রের খবর, বরানগরের (Baranagar) আলমবাজারে ধীর গতিতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অভিযোগ, দু’ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও বহু ভোটাররা ভোট দিতে পারছেন না। এর জেরে বরানগর আলমবাজার ব্যায়াম সমিতি ভোট গ্রহণ কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটাররা বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর। ঘটনার খবর পেয়ে ওই বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁকে এ নিয়ে ভোটাররা অভিযোগ করেন বলে জানা গিয়েছে।

আরও খবর : দ্বিতীয় দফার সকালেই ‘সুপার অ্যাক্টিভ’ মমতা! বুথে বুথে ঘুরে কমিশনকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো

এই দিকে সকালে বালি বিধানসভার ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয়ের বুথে ইভিএম বিকল হওয়ায় ভোটে বিঘ্ন ঘটেছে বলে খবর। এর জেরে ক্ষুব্ধ ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিযোগ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর ২ দফায় হচ্ছে বঙ্গ নির্বাচন (Bengal Election 2026)। প্রথম দফা হয়েছিল গত বুধবার, ২৩ এপ্রিল। প্রথম দফায় ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। এর পর ২৯ এপ্রিল, বুধবার হচ্ছে দ্বিতীয় দফার ভোট। এই দফায় কত শতাংশ ভোট পড়ে সেটা দেখার। তবে কিছু কিছু জায়গায় বিভিন্ন বুথ থেকে নানান অভিযোগ সামনে আসছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot