HomeScrollডেঙ্গু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্যে আক্রান্ত ১৪৮! নভেম্বর পর্যন্ত চলবে নজরদারি
Dengue

ডেঙ্গু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্যে আক্রান্ত ১৪৮! নভেম্বর পর্যন্ত চলবে নজরদারি

গতবারের তুলনায় এবার ডেঙ্গু সংক্রমণ ৫০ শতাংশ কম বলে দাবি। জ্বর হলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে, তথ্য গোপন না করার বার্তা মুখ্যমন্ত্রীর।

ওয়েব ডেস্ক : রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্ষার মরসুমে একাধিক জায়গা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর আসায় পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। তবে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু (Dengue) সংক্রমণ প্রায় ৫০ শতাংশ কম। ডেঙ্গু শনাক্তকরণে সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জ্বর হলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের তথ্য গোপন না করে চিকিৎসকদের নির্ভয়ে রোগ নির্ণয়ের কথা লেখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর : সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের চ্যালেঞ্জ, ‘ওঁদের যা ক্ষমতা আছে করুক’

কলকাতাতেও (Kolkata) ডেঙ্গুর প্রকোপ নিয়ে নজরদারি চলছে। শহরের ১২টি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে। অন্যদিকে ৬১টি ওয়ার্ড এখনও ডেঙ্গুমুক্ত রয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে। জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও নদিয়ায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

ডেঙ্গুর মরসুম পুজোর পর পর্যন্ত চলতে পারে বলে বৈঠকে সতর্ক করা হয়েছে। সেই কারণে আগামী নভেম্বর পর্যন্ত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরসভাগুলির পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অনেক জায়গাতেই পুরসভায় প্রশাসক নেই। বেশ কিছু জায়গায় প্রশাসনিক ব্যবস্থা ও পরিষেবা যথাযথভাবে কাজ করছে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News