Tuesday, July 21, 2026
HomeBig newsকলকাতা পুরসভায় ভোট কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kolkata Municipal Corporation election

কলকাতা পুরসভায় ভোট কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার পুরসভার অনুষ্ঠানে এসে পুরবোর্ড গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

[h_news]

ওয়েব ডেস্ক : কলকাতায় পুরসভার ভোট (Kolkata Municipal Corporation election) কবে? তা নিয়ে জল্পনা চলছিল। তবে এবার কবে পুরবোর্ড (Municipal Board) গঠন হবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ৭ ডিসেম্বরের মধ্যেই গঠিত হবে নতুন পুরবোর্ড। অর্থাৎ ছ’মাসের মধ্যেই হবে পুরভোট।

সোমবার পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরবোর্ড (Kolkata Municipal Board) গঠনের পথে হাঁটতে চায় রাজ্য সরকার। ৭ ডিসেম্বর নবনির্বাচিত বোর্ড গঠন করার কথা বলেছেন তিনি। ফলে মনে করা হচ্ছে, চলতি বছরের নভেম্বরেই পুর ভোট হতে পারে।

আরও খবর : ‘তদন্তে অসহযোগিতা করলে কোর্ট রেয়াত করবে না,’ অভিষেককে বেনজির তোপ দিলীপ ঘোষের

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে পালা বদলের পর বাংলায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। এখদিকে ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে হাতছাড়া হয়েছে কলকাতা পুরসভাও। সম্প্রতি মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়াদের আগে মেয়রের পদত্যাগের কারণে বাতিল হয়েছে পুর বোর্ডও। এর পরেই কলকাতার পুর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডেকে।

ফলে যতদিন না পুর নির্বাচন (Kolkata Municipal Corporation election) হচ্ছে, ততদিন পুরসভার কাজ চালাবে রাজ্য সরকারই। অনেকেই আগে মনে করছিলেন ডিসেম্বরের আগেই পুরভোট করিয়ে নতুন বোর্ড গঠনের চেষ্টা করবে রাজ্য সরকার। তবে কবে হবে ভোট? তা নিয়ে গুঞ্জন চলছিল। তবে সোমবার পুরসভার অনুষ্ঠানে এসে পুরবোর্ড গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী।

২০২০ সালে করোনার কারণে ভোট হয়নি। ২০২১ সালে ডিসেম্বরে পুরসভার ভোটগ্রহণ হয়েছিল। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭টি জিতে পুরবোর্ড গঠন করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল। তবে সেই সময় ছাপ্পা-রিগিংয়ের অভিযোগ উঠেছিল। তবে রাজ্যে পালাবদলের পর অচলাবস্থা তৈরি হয়েছে পুরসভায়। এসবের মাঝে পদত্যাগ করেছেন ফিরহাদ। এর পরেই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে নোটিস জারি করে জানতে চাওয়া হয়েছিল, মেয়রের ইস্তফার পর কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? নতুন মেয়র কে হবেন সেটাও জানতে চাওয়া হয়েছিল। তবে পুরসভার তরফে কোনও নাম না জানানোর ফলে পুরসভার বোর্ড ভেঙে দেয় শুভেন্দুর সরকার। তার পরেই এবার জানা গেল আগামী ডিসেম্বরেই গঠন হচ্ছ কলকাতা পুরসভার পুরবোর্ড।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99