Monday, April 20, 2026
Homeডিএনএ পরীক্ষার আসল মৃতের সংখ্যা জানা যাবে: অমিত শাহ

ডিএনএ পরীক্ষার আসল মৃতের সংখ্যা জানা যাবে: অমিত শাহ

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদের (Ahmedabad Plane Crash) সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিমলাইনার বিমান। কিন্তু কয়েকমিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার মূহুর্তের যেসব ভিডিও সামনে এসেছে, তাতে বিমান ভেঙে পড়ার পর প্রবল আগুনের শিখা এবং কালো ধোঁয়া দেখা যায়। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বিমানে থাকা বেশিরভাগ যাত্রী এবং ক্রু সদস্যদের। সূত্রের খবর, অধিকাংশের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তাঁদের চেনা যাচ্ছে না। বিমান দুর্ঘটনায় একজন জীবিত আছেন। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”বিমানে ১ লক্ষ ২৫ হাজার লিটার জ্বালানি ছিল। অতিরিক্ত তাপমাত্রার কারণেই কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। মৃতদেহ উদ্ধারের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক। এছাড়াও ছিলেন ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। ঘন বসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়ায় এলাকারও অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা। বিমান ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে। তারপর আগুন ধরে যায়। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণেই কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। ডিএনএ পরীক্ষার পর সঠিকভাবে মৃতের সংখ্যা জানা যাবে। ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি প্রমুখ।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় নিহতদের ১ কোটি টাকা করে দেবে টাটা গোষ্ঠী

মৃতদেহ শনাক্ত করার জন্য বিমান যাত্রী এবং ক্রু সদস্যদের আত্মীয়দের কাছ থেকে ডিএনএ নমুনা (DNA Sample) চেয়ে পাঠিয়েছিল গুজরাত প্রশাসন (Gujarat Government)। গুজরাতের স্বাস্থ্য দফতরের সহকারি মুখ্যসচিব ধনঞ্জয় দ্বিবেদীর ঘোষণার পরেই অহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিক্যাল কলেজে এই ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। মৃতদের আত্মীয়-পরিজনদের অনুরোধ করা হয়, তাঁরা যেন বিজে মেডিক্যাল কলেজে এসে নিজেদের নমুনা দিয়ে যান।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor