Friday, June 19, 2026
Homeবিরাট চমক! ইসকনের রথে সুখোই যুদ্ধ বিমানের চাকা

বিরাট চমক! ইসকনের রথে সুখোই যুদ্ধ বিমানের চাকা

ওয়েব ডেস্ক: সুখোই যুদ্ধবিমানের (Sukhoi Fighter Jet) ‘ফোর্থ জেনারেশন’-এর চাকা লাগানো হয়েছে কলকাতার ইসকনের (kolkata ISKCON) রথে । শনিবার ইসকনের তরফে সেই চাকা লাগানোর পর ২৪ কিলোমিটার রথ চালিয়ে পরীক্ষা মূলকভাবে বিষয়টি দেখে নেওয়া হয়। এবারের রথযাত্রায় ওই রথগুলিকে পথে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসকন (ISKCON)। চলতি মাসেই প্রভু জগন্নাথদেব মাসির বাড়ি রওনা দেবেন। যা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। পুরোদমে রথ তৈরি এবং অন্যান্য আয়োজনের কাজে ব্যস্ত কলকাতার ইসকন মন্দির (Kolkata ISKCON)।

তবে এবারের রথযাত্রায় (Rath Yatra) থাকছে এক বিশেষ চমক। এবার ইসকনের জগন্নাথ দেবের রথে ব্যবহৃত হচ্ছে ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমানের ‘ফোর্থ জেনারেশন’ চাকা। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রুশ বিমানের চাকাগুলি রথে বসানোর ফলে প্রতি ঘণ্টায় ১.৪ কিলোমিটার গতিতে অগ্রসর হতে পারবে রথটি (Rath)। শনিবার চাকা বসানোর কাজ সম্পন্ন হওয়ার পর একটি পরীক্ষামূলক চালনাও করা হয়েছে।

আরও পড়ুন: ফের কালো ধোঁয়ায় ঢাকল কলকাতার একটি হোটেল

চার দশক পেরিয়ে গিয়েছে ইসকনের এই রথে ব্যবহার হয়ে আসছে বোয়িং ৭৪৭ বিমানের চাকা, যা প্রস্তুত করত ডানলপ কোম্পানি। তবে ডানলপ কোম্পানি তাদের উৎপাদন বন্ধ করায়, গত কয়েক বছর ধরে রথের পুরনো চাকাগুলোর ক্ষয় নিয়ে উদ্বেগ বাড়ছিল। এই পরিস্থিতিতে ইসকনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় টায়ার প্রস্তুতকারী সংস্থা এমআরএফ-এর সঙ্গে। যারা ভারতীয় বায়ুসেনার জন্য সুখোই যুদ্ধবিমানের চাকা সরবরাহ করে।

ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস বলেন, ‘যখন আমি এমআরএফ-কে বলি রথের জন্য সুখোইয়ের চাকা তৈরি করতে, তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। এমনকি, তারা রথের গঠন ও চাহিদা বুঝতে কলকাতায় একটি বিশেষ দল পাঠায়।’ তিনি আরও জানান, ‘যখন ওরা দেখে এই রথগুলি বিগত ৪৮ বছর ধরে বোয়িং বিমানের চাকায় চলছে, তখন তারা রাজি হয়ে যায়। আমরা তাদের জানাই যে, বোয়িং-এর সবচেয়ে উপযুক্ত বিকল্প হচ্ছে সুখোইয়ের চাকা, তাই সেটাই প্রয়োজন।’

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto