Tuesday, July 7, 2026
Homeকালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক দল

কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক দল

নদিয়া: কালীগঞ্জে (kaliganj) নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক দল’ পৌঁছালো। বুধবার কালীগঞ্জের মোলান্দি এলাকায় নাবালিকা খুনের ঘটনায় মৃতার বাড়িতে পৌঁছাল ফরেনসিক দল (Forensic Team in kaliganj)। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির চারপাশ ঘিরে রাখা রয়েছে। বিশেষ করে মৃতার দেহ যেখানে পড়েছিল সেই এলাকার পাশাপাশি আশেপাশে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু করছেন বিশেষজ্ঞরা। খুনে ব্যবহৃত বোমার নমুনা ও ও ঘটনাস্থলে রক্তের নমুনা সংগ্রহ চলছে। এ ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

কালীগঞ্জের উপ নির্বাচনে (Kaliganj By Election) জয়ী হয়েছে তৃণমূল (TMC) । বিজয় উল্লাসের মধ্যেই এক নাবালিকার মৃত্যুর ঘটনা। তারপর থেকে দফায় দফায় চলছে বিক্ষোভ। কালীগঞ্জে (kaliganj) বুধবারও একেবারে থমথমে পরিবেশ। রয়েছে চাপা আতঙ্ক। মেয়ের মৃত্যুতে শোকে কাতর নাবালিকার মা ও পরিবারের সদস্যরা। এলাকায় মোতায়েুন রয়েছে পুলিশ (Police)। নিহত নাবালিকার মা সাবিনা বিবি বলছেন, যাঁরা আক্রমণ করেছিল তিনি তাঁদের সকলকেই চেনেন। প্রয়োজনে সিবিআই তদন্তের কথাও বলছেন তিনি। বুধবার মোলান্দি এলাকায় নাবালিকা খুনের ঘটনায় মৃতার বাড়িতে পৌঁছাল ফরেনসিক দল। বিশেষ করে মৃতার দেহ যেখানে পড়েছিল সেই এলাকার পাশাপাশি আশেপাশে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু করছেন বিশেষজ্ঞরা। খুনে ব্যবহৃত বোমার নমুনা ও ও ঘটনাস্থলে রক্তের নমুনা সংগ্রহ চলছে। নাবালিকার গায়ে বোমা লাগার সময় তার মা সঙ্গেই ছিলেন, তার মায়ের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটে তাই নমুনা সংগ্রহের পাশাপাশি ফরেনসিক দলের সদস্যরা কথা বললেন তার মায়ের সঙ্গে। ঘটনা দিনের বিবরণ জানার পাশাপাশি সমস্ত তথ্য নোট করলেন। এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে সন্তুষ্ট, তবে তারা চাইছে সিবিআই তদন্তের।

আরও পড়ুন: বিহারে অসুস্থ তিন হাতি, ফিরিয়ে আনতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার শরিফুল শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হল। আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবার যে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিল, তার মধ্যে ছিল শরিফুলের নামও। অন্যদিকে, কালীগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় উত্তর ২৪ পরগনার বসিরহাট ও মালঞ্চ রোডের পিফা এলাকায় পথ অবরোধ করল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার জেলা কংগ্রেসের নেতা কাদের মন্ডলের নেতৃত্বে শতাধিক কংগ্রেস নেতা কর্মী সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, যেভাবে কালীগঞ্জের নাবালিকার মৃত্যু হয়েছে তা অত্যন্ত নিন্দার। এখনও যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় নি, তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের দাবি করেন। পাশপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d