Saturday, June 20, 2026
Homeফের ভারী বৃষ্টির পূর্বাভাস! জানুন আবহাওয়ার আপডেট

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! জানুন আবহাওয়ার আপডেট

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর  (West Bengal Rain Update)। চলতি সপ্তাহে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। শনিবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (Weather Update Today)।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে ২৬ জুন পর্যন্ত কলকাতা-সহ দুই বঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে।

আরও পড়ুন: বাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২৫ জুন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ জুন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং-সহ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৯ শতাংশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto