Thursday, May 14, 2026
HomeScrollবিএসএফ-কে জমি হস্তান্তর নিয়ে আজ রাজ্যের উচ্চপর্যায়ের বৈঠক
West Bengal

বিএসএফ-কে জমি হস্তান্তর নিয়ে আজ রাজ্যের উচ্চপর্যায়ের বৈঠক

ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে

ওয়েব ডেস্ক : সীমান্তবর্তী এলাকায় বিএসএফের (BSF) ফেন্সিং প্রকল্পের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া দ্রুততর করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর (Land and Land Revenue Department)। দুপুর ১২টা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবের নেতৃত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক, বিএলআরও-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা।

সূত্রের খবর, মূলত সীমান্তবর্তী জেলাগুলিতে এখনও পর্যন্ত বিএসএফকে (BSF) কত পরিমাণ জমি দেওয়া হয়েছে, কোন কোন এলাকায় আরও জমি প্রয়োজন এবং জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে কত সময় লাগতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে বৈঠকে।

আরও খবর : উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল

প্রসঙ্গত, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে (BSF) দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজকের বৈঠকে সেই প্রক্রিয়ার রূপরেখা ও বাস্তবায়নের অগ্রগতি চূড়ান্ত করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এদিকে এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, “আমরা কেন্দ্রীয় স্বারাষ্ট্রদফতর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অনুমোদন দিলাম। আজ থেকে জমি হস্তান্ত প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল, ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্ত সম্পূর্ণ করতে হবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto