Sunday, June 14, 2026
HomeBig newsলোকসভায় করেছিলেন মোদি এবার বিধানসভায় শপথের আগে নতজানু হয়ে প্রণাম শুভেন্দু অধিকারীর
Chief Minister Subhendu Adhikari

লোকসভায় করেছিলেন মোদি এবার বিধানসভায় শপথের আগে নতজানু হয়ে প্রণাম শুভেন্দু অধিকারীর

ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েবডেস্ক-  আজ বিধানসভায় (Assembly)  শপথ (Oth)  নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari) । বিধানসভায় প্রবেশের আগে নতজানু হয়ে প্রণাম করলেন তিনি। ২০১৪ সালের ঘটনার পুনরাবৃত্তি হল ছাব্বিশে। ২০১৪ সালের বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ ভবনে প্রবেশের আগে একইভাবে প্রণাম করেছিলেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) । ঠিক একইভাবে হাঁটু মুড়ে বসে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।

শনিবার ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন বিধায়ক হিসেবে বুধবার শপথ নিলেন তিনি। বেলা ১১টার কিছু পরে শপথগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর নিশীথ অধিকারী,  অশোক কীর্তনিয়ারা শপথ গ্রহণ করেন। আজ বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার দু’দিন ধরে বিধানসভার ২৯০ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে বিরোধী দলনেতা হিসেবে আসতেন, এবার মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ।

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী, নিলেন বিধায়ক হিসেবে শপথ

গোটা বিধানসভা চত্বর সাজিয়ে তোলা হয়েছে। লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে সামনের চলাচলের রাস্তা। বিধানসভায় গাড়ি এসে পৌঁছনোর পরই অন্যান্য বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। সোমবার শুভেন্দু অধিকারী নবান্নে গিয়েছিলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠক সারেন। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। আজও বিধানসভায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হল।

এই অনুষ্ঠানপর্বের পর সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রবেশের আগে, জুতো খুলে শুভেন্দু অধিকারী হাঁটু মুড়ে বসে প্রণাম করেন। মুখ্যমন্ত্রীর ঘরে এদিন এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে পুজো দেন মুখ্যমন্ত্রী। তার পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবেই তিনি বিধানসভায় শপথবাক্য পাঠ করেন। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুই আসনেই জয়ী হন তিনি। সংবিধান অনুসারে একটি আসন থেকেই তিনি বিধায়ক থাকতে পারেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার অর্থ নন্দীগ্রাম আসন তিনি ছেড়ে দেবেন। ফলে নন্দীগ্রামে ফের ভোট হবে। তবে এই বিষয়ে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে নন্দীগ্রামের বিধায়ক না থাকলেও তিনি নন্দীগ্রামের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d