HomeScrollআজ খুলছে মদের দোকান, ফের কবে থেকে ‘ড্রাই ডে’?
Liquor stores are opening

আজ খুলছে মদের দোকান, ফের কবে থেকে ‘ড্রাই ডে’?

স্টক তুলতে হুড়োহুড়ি সুরাপ্রেমীদের

কলকাতা: টানা চার দিন বন্ধ থাকার পর শুক্রবার কলকাতায় (Kolkata) মদের দোকান খুলতেই দেখা গেল উপচে পড়া ভিড় (Liquor Price in Kolkata)। ধর্মতলা-সহ শহরের একাধিক কাউন্টারে সকাল থেকেই লম্বা লাইন, স্টক তুলতে হুড়োহুড়ি সুরাপ্রেমীদের।

গত সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ ছিল। যদিও ২৯ এপ্রিল কলকাতায় ভোট, তার অনেক আগেই দোকান বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল বিভ্রান্তি। এমনকি রাজ্য নির্বাচন কমিশনও জানিয়েছিল, এত আগে বন্ধ রাখার বিষয়ে তাদের কাছে স্পষ্ট তথ্য ছিল না।

আরও পড়ুন: ‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে’, দাবি শাহ’র

নতুন নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার এবং শনিবার। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। এই অল্প সময়ের সুযোগ কাজে লাগাতে ভিড় জমেছে সর্বত্র। অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পছন্দের পানীয় কিনতে ব্যস্ত।

তবে এই স্বস্তি খুব বেশি দিনের নয়। নির্বাচন ঘিরে বিধিনিষেধের কারণে ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ভোটের দিন ২৯ এপ্রিল পর্যন্ত ফের বন্ধ থাকবে সব মদের দোকান। পাশাপাশি গণনার দিন ৪ মে-ও ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে।

শুধু কলকাতা নয়, ক্যানিং-সহ শহরতলিতেও একই ছবি। সকাল থেকেই দোকানের সামনে ভিড়, লম্বা লাইন, আর তাড়াহুড়োয় কেনাকাটা। ভোটের আগে এই স্বল্প সময়ের ‘খোলা জানালা’তেই সুরা কেনাবেচায় চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল।

[youtube-feed feed=1]
Read More

Latest News