Saturday, July 25, 2026
HomeScroll'১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে', দাবি শাহ'র
Amit Shah

‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে’, দাবি শাহ’র

প্রথম দফার ভোট নিয়ে বড় দাবি অমিত শাহ'র

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে সুষ্ঠভাবে। এর জন্য নির্বাচন কমিশনকে কৃতিত্ব দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এর পর শুক্রবার কলকাতার এক হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানালেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০-এর নেশি আসনে জিততে চলেছে বিজেপি (BJP)।

প্রথম দফার ভোট নিয়ে শাহ (Amit Shah) শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর সকল জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।’’ তার পরেই কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহ বলেন, ‘‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব। সারা রাত ধরে আমরা বিশ্লেষণ করেছি।”

আরও খবর : মাছ-ঝালমুড়ির পর ‘মা গঙ্গা’ কার্ড! ভোটের পরদিন ভোরেই গঙ্গায় নৌকাবিহারে মোদি

তবে কীসের ভিত্তিতে এত আসন জিতবে বলে আপনি এত আত্মবিশ্বাসী? এই প্রশ্নের উত্তরে শাহ (Amit Shah) বলেন, ‘এখানে প্রতিষ্ঠানবিরোধিতা চূড়ান্ত পর্যায়ে। আগেও ছিল। কিন্তু ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। এ বার পুলিশ, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ভাল বন্দোবস্ত করেছে। ভয়মুক্ত পরিবেশ রয়েছে। তাই আমাদের বিশ্বাস, পরিণাম আমাদের পক্ষে আসবে।’’

নিজের এক অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘মধ্যমগ্রামের রোড শো করেছিলাম। এক বয়স্ক মহিলা আশির্বাদ করেছেন। এটা আমার জীবনের খুব বড় একটা অভিজ্ঞতা। তিনি দাবি করেছেন, জনতা দুর্নীতি, গুন্ডামি থেকে মুক্তি চায়। বিজেপিকে সরকারে আনতে চায়।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99