Friday, July 17, 2026
Homeভারতে কি গণতন্ত্র রয়েছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভারতে কি গণতন্ত্র রয়েছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা: কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল। সেই ২৫ জুন তারিখটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রের মোদি সরকার। এই নিয়ে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের প্রধান সচিব চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছে। আর সেই চিঠি পাওয়ার পরই তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫০ বছর আগে ১৯৭৫ সালের ‘এমার্জেন্সি’ বা ‘জরুরি অবস্থা’র কথা মনে করাতে ২৫ জুন দেশ জুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালন করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই দিবস পালনে আপত্তি জানালেন মমতা। মমতার দাবি, এই দিবস পালন করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ‘সংবিধান হত্যা দিবস’ (‘Constitution Assassination Day’) পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী ২৫ জুন সেই দিন পালন করা হবে। রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ‘সংবিধান হত্যা দিবস’ নিয়ে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে?’। সাফ জানিয়ে দিলেন, রাজ্য ২৫ জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না। তাঁর প্রশ্ন, “জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর নেপথ্যে রাজনীতি রয়েছে। মোদির জমানায় দিনের পর দিন সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, “দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতিদিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দেশের প্রধানমন্ত্রী মোদি না শাহ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা তুলে আনেন নোটবন্দির কথাও। সেই দিনটিকেও ‘ব্ল্যাক মানি ডে’ বলে ঘোষণার দাবি তুলেছেন মমতা। একইসঙ্গে পহেলগাম হামলা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথা তুলে এনেছেন। নকল একটা ধর্ম চাপিয়ে দিয়ে আপনারা নিজেদের অ্যাজেন্ডা তৈরি করছেন। বাংলার বিরুদ্ধে ভুলভাল কথা বলছেন। পার্লামেন্ট নতুন করে তৈরি করেছেন। তাহলে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হবে।তিনি আরও বলেন, “এতগুলো হামলা হল, সন্ত্রাস বিরোধী দিবস তো পালন করেননি আজ পর্যন্ত। রাজনীতি করুন। কিন্ত কারও নাম করে মিথ্যা কথা বলবেন না।”

বাংলা দিবস পালন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর প্রশ্ন ২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালিত হবে বলে ঠিক করা হয়েছিল। এই তারিখ কিভাবে ঠিক করা হল? দেশ তো স্বাধীন হয়েছে ১৫ আগস্ট। জুন মাসের দুমাস পর। বাংলা প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হবে, সেটা কি আপনারা ঠিক করে দেবেন। এটা বাংলাকে অসম্মান করা হচ্ছে বলেই মনে করছি। ১ বৈশাখ বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। এদিন রাজ্যের বকেয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। বুধবার রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মমতা বলেন, “হাই কোর্ট আগস্ট থেকে কাজ শুরু করার কথা বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, শ্রমিকরা কোনও টাকা পেলেন না।

দেখুন ভিডিও 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot