Wednesday, May 20, 2026
Homeজোড়া সেঞ্চুরির পুরষ্কার! ICC-র তালিকায় বিরাট লাফ ঋষভ পন্থের

জোড়া সেঞ্চুরির পুরষ্কার! ICC-র তালিকায় বিরাট লাফ ঋষভ পন্থের

ওয়েব ডেস্ক: হেডিংলি টেস্টে হারলেও আগামী প্রজন্মের ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা কমেছে গম্ভীরের। কারণ এই টেস্টেই পাঁচটি সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটাররা। এর মধ্যে ঋষভ পন্থ (Rishabh Pant) আবার দুই ইনিংসে জোড়া শতরান করেছেন। আর এই দুর্দান্ত ব্যাটিংয়ের পুরষ্কারও পেলেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিং (ICC Test Rankings) তালিকায় নজরকাড়া উত্থান ঘটেছে ঋষভ পন্থের। তবে শুধু পন্থ নন, র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শুভমন গিল (Shubman Gill) এবং কে এল রাহুলেরও (KL Rahul)।

হেডিংলিতে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে বিরল কীর্তি গড়েছেন ঋষভ পন্থ। গোটা ক্রিকেটবিশ্বে এই নজির এর আগে গড়েছিলেন শুধু জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। এমন কীর্তির পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় পন্থ উঠে এসেছেন সপ্তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পরিসংখ্যান বলছে, এটি তাঁর টেস্ট কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে কতগুলি টেস্ট খেলবেন বুমরা? জানিয়ে দিলেন গম্ভীর

হেডিংলি টেস্টে ভারতের আরও তিন ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। তাঁদের মধ্যে শুভমন গিল আইসিসি-র তালিকায় পাঁচ ধাপ উঠেছেন। ব্যাটারদের তালিকায় তিনি এখন রয়েছেন ২০ নম্বরে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে রাহুল এক লাফে এগিয়েছেন ১০ ধাপ। রাহুল আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে রয়েছেন ৩৮ নম্বরে। তবে ব্যাটারদের মধ্যে ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি আইসিসির তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছেন।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এখনও শীর্ষস্থানে তিনিই। তবে সমস্যা হল, প্রথম দশে আর কোনও ভারতীয় বোলারের নাম নেই। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিন ধাপ পিছিয়ে এখন রয়েছেন ১৩ নম্বরে। কুলদীপ যাদব ২৫ নম্বরে এবং মহম্মদ সিরাজ ৩০ নম্বরে আছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot