Saturday, June 20, 2026
Homeইরানের গেমপ্ল্যানে কাত নেতানিয়াহু! ক্রমেই কোণঠাসা হচ্ছে ইজরায়েল?

ইরানের গেমপ্ল্যানে কাত নেতানিয়াহু! ক্রমেই কোণঠাসা হচ্ছে ইজরায়েল?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Israel-Iran War) পরিস্থিতির ঝাঁঝ আরও বাড়িয়ে দেন ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনি (Ali Khamenei)। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ (Operation Rising Lion) শুরুর এক সপ্তাহের মধ্যেই খামেনির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন— কোনও রকম চাপ বা হুমকির সামনে ইরান মাথা নত করবে না।

বলে রাখা দরকার, গত শুক্রবার ভোরে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ওই অভিযানে মৃত্যু হয় একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক অফিসারের। পাল্টা জবাবে ইরানও তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আজ নিয়ে এই সংঘাত গড়াল সপ্তম দিনে। ইতিমধ্যেই বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক। যুদ্ধ এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মানবিক সংকটে।

আরও পড়ুন: মুড়ি-মুড়কির মতো মিসাইল হামলা ইরানের, ছাই হয়ে যাচ্ছে ইজরায়েল?

এই প্রেক্ষিতেই ইরানের সুপ্রিম নেতার মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন ছড়িয়েছে। খামেনির কণ্ঠে হুঁশিয়ারি, “ইরানের উপর আরোপিত কোনও যুদ্ধের আমরা কঠোর জবাব দেব। তেমনই, যদি কেউ আমাদের উপর শান্তি চাপিয়ে দিতে চায়, তার বিরুদ্ধেও আমাদের অবস্থান হবে সমান শক্তিশালী।” ইজরায়েলের নাম না করে তিনি বলেন, “যাঁরা ইরানের ইতিহাস জানেন, ইরানিদের বোঝেন, তাঁরা জানেন— এই জাতি হুমকিতে মাথা নোয়ায় না।”

তবে শুধু ইজরায়েল নয়, খামেনির নিশানায় ছিল আমেরিকাও (USA)। তাঁর সাফ বার্তা, “আমেরিকানদের জানা উচিত, ইরানের সার্বভৌমত্বে সামান্য হস্তক্ষেপও তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এমন ক্ষতি হবে যা কখনও পূরণ করা সম্ভব নয়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto