Saturday, June 20, 2026
Homeবন্ধ বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ, কসবায় হুলুস্থুল

বন্ধ বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ, কসবায় হুলুস্থুল

কলকাতা: ফের দেহ উদ্ধার খাস কলকাতায়। এবার বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিনজনের মৃতদেহ (Dead Body Recovered)। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কসবার (Kasba) রাজডাঙা এলাকার একটি ঘর থেকে পরিবারের দম্পতি এবং তাঁদের ছেলের দেহ পাওয়া গিয়েছে মৃত অবস্থায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সরজিৎ ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য এবং আয়ুষ্মান ভট্টাচার্য। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও (Suicide Note)। সেই কারণেই এই মৃত্যুকে ঘিরে জোরালো হয়েছে আত্মহত্যার সম্ভাবনা।

প্রতিবেশীরা জানান, দীর্ঘক্ষণ ধরে ওই ফ্ল্যাট থেকে কোনও আওয়াজ পাওয়া যাচ্ছিল না। দিনের পর দিন বন্ধ দরজা এবং পরিবারের সদস্যদের দেখা না যাওয়ায় সন্দেহ দানা বাঁধে। পরিবারের এক আত্মীয়কে খবর দেন স্থানীয়রা, এবং এরপরই যোগাযোগ করা হয় কসবা থানার সঙ্গে। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তিনটি দেহ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ।

আরও পড়ুন: আগামিকাল থেকেই শুরু কলেজে ভর্তির অনলাইন পোর্টাল, জানালেন শিক্ষামন্ত্রী

ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত খুন, তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার দিকেই ঝুঁকছে, তবে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, পরিবারের আর্থিক অবস্থা, মানসিক চাপ বা অন্য কোনও পারিবারিক জটিলতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তিনটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto