Saturday, July 11, 2026
Homeরোজকার খাদ্যে আখরোটের জাদু

রোজকার খাদ্যে আখরোটের জাদু

ওয়েব ডেস্ক: বর্তমান প্রজন্ম নিয়মিত শরীর চর্চায় বেশ আগ্রহী। তাঁদের রোজের রুটিনে এখন তাই মাস্ট ‘জিম’ (Gymnasium)। তবে শুধু শরীরচর্চা নয়, শরীরকে সুস্থ রাখতে তাঁদের তালিকায় থাকে নানান খাবারও। সকালের খাবারে অনেকেই অন্যান্য খাবারের সঙ্গে রাখেন একমুঠো ছোলা বাদাম (Nuts)। সাধারণ বাদাম স্বাস্থ্য সম্মত হলেও এখন কিন্তু বাদামের দুনিয়ায় আখরোটই (Walnut) শেষ কথা। যা দেখলেই মনে পড়ে মস্তিষ্কের (Brain) কথা। সামান্য তিতকুটে হলেও এই বাদাম কিন্তু গুনমানে সবার সেরা। তাইতো রোজের খাদ্য তালিকায় একমুঠো আখরোট রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে ডায়েটিশিয়ান (Doctors to Dietitian) সকলে। আসুন জেনে নেওয়া যাক কী কী উপকারিতা রয়েছে আখরোটের (Walnut)।

১. মস্তিষ্কের সহায়ক এই বাদাম
আখরোটের গঠনই যেন মনে করিয়ে দেয় মস্তিষ্কের কথা। বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণ মিলেছে, এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্মরণশক্তি বাড়াতে, স্নায়ুকে সবল রাখতে ও মানসিক চাপ কমাতে কার্যকর। ছোট থেকে বড় সব বয়সেই এর উপকারিতা রয়েছে।

২. হৃদ্‌রোগ প্রতিরোধে উপকারী
আখরোটে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরল হ্রাস করে। প্রতিদিন কয়েকটি আখরোট খেলে হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে এবং উচ্চ রক্তচাপের সম্ভাবনাও কমে যায়। তবে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

আরও পড়ুন: রসে বশে জমে যাক জামাইষষ্ঠী, শাশুড়ি তাক লাগান মিষ্টি খাইয়ে

৩. ত্বক ও চুলের যত্নে উপযোগী
আখরোটে বিদ্যমান ভিটামিন ই ও বায়োটিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুল পড়া রোধে সহায়তা করে। ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে এবং চুল হয় মজবুত। অনেকে এর তেল ব্যবহার করলেও, সরাসরি খাওয়ার মাধ্যমেও উপকার মেলে।

৪. ক্যানসার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা
গবেষণায় দেখা যায়, আখরোটে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের কোষ বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে। বিশেষজ্ঞদের মতে, এটি স্তন ক্যানসার ও প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

৫. হজমের সহায়ক, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
আখরোটে থাকা খাদ্যতন্তু হজমের প্রক্রিয়া সহজ করে এবং পেট দীর্ঘ সময় ভর্তি রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর একটি উপাদান।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto