HomeScrollকাশ্মীর না গিয়েও শিকারায় ভ্রমণ! এবার মিরিকেই মিলবে ‘ডাল লেক’-এর স্বাদ
Mirik

কাশ্মীর না গিয়েও শিকারায় ভ্রমণ! এবার মিরিকেই মিলবে ‘ডাল লেক’-এর স্বাদ

সৌন্দর্যের জন্য বরাবরই জনপ্রিয় মিরিক

ওয়েব ডেস্ক: শিকারায় (Shikara) চেপে লেক ভ্রমণের স্বাদ নিতে আর কাশ্মীর (Kashmir) যেতে হবে না। এবার উত্তরবঙ্গের মিরিকেই মিলবে সেই অভিজ্ঞতা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মিরিকের সুমেন্দু লেকে (Sumendu Lake) চালু হয়েছে শিকারা রাইড।

পাহাড়, কুয়াশা আর লেকের সৌন্দর্যের জন্য বরাবরই জনপ্রিয় মিরিক। সেই পর্যটন অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলতেই এই নতুন উদ্যোগ। কাঠের তৈরি কাশ্মীরি আদলের শিকারাগুলি ইতিমধ্যেই নজর কেড়েছে পর্যটকদের। অনেকেই বলছেন, মিরিকে বসেই যেন ডাল লেকের আমেজ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: চিল্ড্রেনস লিটিল থিয়েটার ( CLT )-পঁচাত্তর বছরের উদযাপন শুরু ৮ মে

পর্যটন দফতর সূত্রে খবর, দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। লেকের শান্ত জলে শিকারায় ভেসে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলছে এখন।

স্থানীয় ব্যবসায়ীরাও আশাবাদী, এই উদ্যোগে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। বিশেষ করে গরমের ছুটিতে বহু পর্যটক ইতিমধ্যেই মিরিকে ভিড় জমাতে শুরু করেছেন। শিকারা রাইড চালু হওয়ায় সেই আকর্ষণ আরও বেড়েছে বলেই মত স্থানীয়দের।

[youtube-feed feed=1]
Read More

Latest News