Monday, June 1, 2026
HomeScrollছত্তিশগড়ে গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী, নিহত বাহিনীর ২ জওয়ান

ছত্তিশগড়ে গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী, নিহত বাহিনীর ২ জওয়ান

ছত্তিশগড়: ছত্তিশগড়ে মাওবাদী (Chhattisgarh Maoists Incident) ও নিরাপত্তা বাহিনীর (Security forces) মধ্যে গুলির লড়াই। নিহত ৩১ মাওবাদী।

রবিবার বিজাপুর (Bijapur) জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে (Indravati National Park) এই দুই পক্ষের এই গুলি বিনিময় চলে। এই অভিযান চলাকালীন মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানের। আহত আরও দুই জওয়ান। আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে খবর আসে, বেশ কয়েকজন মাওবাদী ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের কয়েকটি গোপন এলাকায় লুকিয়ে আছে।  তার পরেই মাও দমনে অভিযান শুরু করে নিরাপত্তাব বাহিনী। বাহিনীকে দেখেই আক্রমণ চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। এখানেই ১২ মাওবাদীর মৃত্যু হয়। পরে জঙ্গল থেকে আর মাওবাদীদের দেহ উদ্ধার হয়।

বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ দুই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, আরও দুই জওয়ান আহত হয়েছেন। তাদের কপ্টারে করে রায়পুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃত জওয়ানদের মধ্যে একজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য ও অপরজন স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। সৈন্যদের আত্মত্যাগ বৃথা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে, আমাদের রাজ্য ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদ থেকে মুক্ত হবে।  নিরাপত্তা বাহিনী ক্রমাগত সাফল্য অর্জন করছে এবং লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশ ও রাজ্যে ক্যানসারের মতো নকশালবাদের অবসান নিশ্চিত। আমি শহিদ সৈনিকদের আত্মার শান্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে এই ঘটনা মোকাবিলা করার জন্য শক্তি প্রদানের কামনা জানাই। আহত সৈনিকদের দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

আরও পড়ুন: ‘অনেকদিন ছাড়া হয়েছে, এবার জেলে যেতে হবে’ কেজরিকে নিশানা স্মৃতি ইরানির

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ছত্তিশগড়ে বিভিন্ন এনকাউন্টারে ৬০ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে।

২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূল করার সংকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের।  গত ৬ জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীরা আইইডি ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে দেওয়ায় ৮ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান এবং একজন চালক নিহত হয়েছিলেন। সেই সময় ২০২৬ কে টার্গেট করে নকশালবান অবসানের হুঙ্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO