Sunday, August 16, 2026
HomeScrollরণবীরের ‘সঙ্গম’ মন্তব্যের সুপ্রিম মামলা লড়ছেন চন্দ্রচূড়!

রণবীরের ‘সঙ্গম’ মন্তব্যের সুপ্রিম মামলা লড়ছেন চন্দ্রচূড়!

ওয়েব ডেস্ক: বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যে চূড়ান্ত সমালোচিত হয়েছেন ইউটিউবার রণবীর আলহাবাদিয়া (Ranveer Allahbadia)। সুপ্রিম কোর্টও (Supreme Court) তাঁকে তিরস্কার করেছে। এবার এই ইউটিউবারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন আইনজীবী অভিনব চন্দ্রচূড় (Abhinav Chandrachud)। এই ‘চন্দ্রচূড়’ পদবিটির সঙ্গে ভারতের বিচার ব্যবস্থার গভীর সম্পর্ক রয়েছে। কারণ, কিছুদিন আগেই অবসর নিয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। অভিনব হলেন তাঁরই পুত্র। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের দক্ষতা ও মেধার জোরেই আজ তিনি আইনজগতে নিজের নাম উজ্জ্বল করেছেন।

ডিওয়াই চন্দ্রচূড়ের চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের মধ্যে অভিনব এবং তাঁর ভাই চিন্তন দুজনেই আইনজীবী। তবে সুপ্রিম কোর্টে বাবার কর্মকালে তাঁরা সেখানে মামলা লড়তে চাননি। তাঁদের মতে, এতে পেশাদারিত্ব ও সততা নিয়ে প্রশ্ন উঠতে পারত। কিন্তু বাবার অবসরের পর অভিনব চন্দ্রচূড় এখন শীর্ষ আদালতে নিজের দক্ষতা প্রমাণ করছেন।

আরও পড়ুন: মহাকুম্ভে কুকর্ম! মহিলাদের স্নানের ভিডিও বিক্রি হচ্ছে চড়া দামে

আইনশাস্ত্রে অসামান্য কৃতিত্ব রয়েছে অভিনবের। ২০০৮ সালে মুম্বইয়ের গভর্নমেন্ট ল কলেজ থেকে এলএলবি ও বিএলএস ডিগ্রি অর্জন করেন তিনি। শুধু তাই নয়, মুম্বই ইউনিভার্সিটিতে র‍্যাঙ্ক করার পাশাপাশি সাংবিধানিক আইনে বিশেষ পুরস্কারও পান তিনি। এরপর ২০০৯ সালে হাভার্ড ল স্কুল থেকে এলএলএম পাশ করেন এবং ‘দানা স্কলার’ উপাধিতে সম্মানিত হন। এখানেই শেষ নয়, স্টানফোর্ড ল স্কুল থেকে মাস্টার অব দ্য সায়েন্স অব ল এবং ডক্টর অব দ্য সায়েন্স অব ল ডিগ্রি লাভ করেন তিনি।

বিশ্ববিখ্যাত আইন সংস্থা ‘গিবসন, ডান অ্যান্ড ক্রাচার’-এ কাজ করেছেন অভিনব চন্দ্রচূড়। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পর বর্তমানে তিনি বম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কর্মরত। নিজের আইনজীবী পরিচয়ের পাশাপাশি তিনি একাধিক গুরুত্বপূর্ণ বইও লিখেছেন, যা আইনচর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। এবার এই স্বনামধন্য আইনজীবী লড়ছেন রণবীর আলহাবাদিয়ার মামলা। এই মামলা এবার কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k