Monday, June 8, 2026
HomeScrollমার্চ মাসে কতদিনের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক! জেনে নিন তালিকা

মার্চ মাসে কতদিনের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক! জেনে নিন তালিকা

ওয়েব ডেস্ক: আজ ফেব্রুয়ারির শেষ দিন। রাত পোহালেই নতুন মাস মার্চ। আর এবার ব্যাঙ্কের তরফ থেকে মার্চ মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা প্রকাশ করা হল। যাতে দেখা যাচ্ছে, চলতি মাসে ৩১ দিনের মধ্যে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দোলযাত্রা, হোলি, শবে কদর, বিহার দিবস, জুমাতুল বিদার মতো অনুষ্ঠানে রয়েছে ছুটি, তেমনই যেকোন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও পাঁচটি রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার জেরে স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের কর্মীরা লম্বা ছুটি পাবেন, এমন এর জেরে দুর্ভোগে পড়বেন সাধারণ গ্রাহকরা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন প্রান্তে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক মার্চ মাসে:

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 

২ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
৭ মার্চ (শুক্রবার): চাপচার কুট – মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ মার্চ (দ্বিতীয় শনিবার) – সাপ্তাহিক ছুটি
৯ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
১৩ মার্চ (বৃহস্পতিবার): হোলিকা দহন এবং আট্টুকাল পোঙ্গালা – পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ মার্চ (শুক্রবার): হোলি (ধুলেটি/ধুলান্দি/দোল যাত্রা) – ত্রিপুরা, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, মণিপুর, কেরালা এবং নাগাল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যে সরকারি ছুটি
১৫ মার্চ (শনিবার): হোলির কারণে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ।
১৬ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
২২ মার্চ (চতুর্থ শনিবার): সাপ্তাহিক ছুটি এবং বিহার দিবস
২৩শে মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
২৭ মার্চ (বৃহস্পতিবার): শবে কদর – জম্মুতে ব্যাঙ্ক বন্ধ।
২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল বিদা – জম্মু ও কাশ্মীরে বন্ধ ব্যাঙ্ক।
৩০ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
৩১ মার্চ (সোমবার): রমজান-ইদ (ইদুল ফিতর)-মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে বেশিরভাগ রাজ্যে সরকারি ছুটি থাকবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৩১ মার্চ বাতিল করা হয়েছে ইদের ছুটি। কেন? জানা যাচ্ছে, ওই দিন ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন। তাই যাতে সরকারি লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে ছুটির কারণে অসুবিধা না হয় তাই আরবিআই-এর তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini