Monday, July 13, 2026
HomeScrollগাড়িতে লাগল আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার জনের
Rajasthan

গাড়িতে লাগল আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার জনের

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : রাজস্থানে (Rajasthan) মর্মান্তিক ঘটনা। চলন্ত গাড়িতে লাগল আগুন (Fire)। তার জেলে ঝলসে মৃত্যু (Death) হল চার জনের। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী করে গাড়িতে আগুন লেগে গেল, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এই বৃহ্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) আজমের জেলার বরোদা থানা এলাকার শ্রীরামপুরা গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা।

আরও খবর : অসম বিধানসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল

সূত্রের খবর, পুষি দেবী হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রাম সিং। কিন্তু সেই সময় গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় বলে খবর। আগুন এতটা ভয়াবহ ছিল যে, কেউ গাড়ি থেকে বেরনোর সুযোগ পাননি। আর গাড়ির ভিতরেই রাম সিং, সুরজ্ঞান এবং মহিমার ঝলসে মৃত্যু হয়েছে। তবে পুষিদেবী জীবিত ছিলেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে য়ায়। তবে শেষ রক্ষা হয়নি।

এই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল বরোদা থানার পুলিশ (Police)। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটে থাকতে পারে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto