Saturday, April 18, 2026
Home Big news বিধানসভা ভোটের মুখে DA বাড়াল কেন্দ্র! কর্মীদের বেতন কত বাড়বে? দেখুন মেগা আপডেট

বিধানসভা ভোটের মুখে DA বাড়াল কেন্দ্র! কর্মীদের বেতন কত বাড়বে? দেখুন মেগা আপডেট

বিধানসভা ভোটের মুখে DA বাড়াল কেন্দ্র! কর্মীদের বেতন কত বাড়বে? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের বাড়ল ডিএ (DA Hike)। শনিবার মহার্ঘভাতা (Dearness Allowance) বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা (Central Cabinet)। জানা গিয়েছে, এবার ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করছে কেন্দ্র সরকার (Government of India)। এর আগে কেন্দ্রের কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন, যা এবার বেড়ে হল ৬০ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

এদিকে, কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে অষ্টম পে কমিশন গঠনের দাবিও জোরদার হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির পক্ষ থেকে কেন্দ্রের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বেতন কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৬৯ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই দাবি নিয়ে আলোচনা চলার মাঝেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হল।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনীতি, ‘গণতন্ত্রের জয়’ বলে বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কার

অন্যদিকে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। এই ইস্যুতে একাধিকবার আন্দোলন হয়েছে, এমনকি মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। যদিও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট—ডিএ বাধ্যতামূলক নয় এবং বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়।

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ২২ শতাংশ হারে ডিএ পান। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্রের সঙ্গে ব্যবধান কমেনি, বরং বেড়েছে। আগে যেখানে এই ফারাক ছিল ৩৬ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে।

দেখুন আরও খবর:

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor