Saturday, July 11, 2026
HomeBig newsবাড়বে DA! দোলের আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা
DA

বাড়বে DA! দোলের আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

হোলির আগেই বৃদ্ধি হতে পারে মহার্ঘ্য ভাতা !

ওয়েব ডেস্ক : রাজ্যে ডিএ (DA) ইস্যুতে অচলাবস্থা চললেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দোলের আগে বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। সূত্রের খবর, হোলির আগেই মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি হতে পারে। এমন জল্পনায় দেশজুড়ে লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীর মধ্যে বাড়ছে প্রত্যাশা।

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার ডিএ (DA) বৃদ্ধি করে। এই বৃদ্ধি হয়ে থাকে একবার দীপাবলির সময় এবং আরেকবার জানুয়ারি থেকে জুনের মধ্যে। সেই নিয়ম মেনেই এবারও নতুন করে ভাতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ মার্চ দোল পূর্ণিমা। ৪ মার্চ হোলি। আর তার আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র বলে সূত্রের খবর। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৫৮ শতাংশ মহার্ঘ্য দিচ্ছে সরকার। যা ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হয়েছে। সূত্রের খবর, এবার অন্তত ২ শতাংশ বৃদ্ধি হতে পারে। ফলে ডিএ ও ডিআর বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছতে পারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার সম্ভাবনা।

আরও খবর : চূড়ান্ত ভোটার তালিকা কবে? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শ্রম ব্যুরো ২০২৫ সালের ডিসেম্বরের জন্য শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক ১৪৮.২ প্রকাশ করেছে, যা আগের ১২ মাসের গড় ১৪৫.৫৪ ছিল। তার ফলে চলতি বছর ২ ডিএ (DA) বৃদ্ধির অনুমান করা হচ্ছে। তবে কবে বাড়ানো হবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। তবে বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত মিলছে, মার্চের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলতে পারে। কিছু কর্মী সংগঠনের মতে, উৎসবের আগেই ঘোষণা হতে পারে, যদিও অতীতে অনেক সময় হোলির পরেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর জুলাইয়ে ডিএ ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবারও জানুয়ারি থেকে নতুন হারে ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল, যদিও আনুষ্ঠানিক ঘোষণা মার্চ বা এপ্রিলেই হতে পারে। ডিএ বাড়লে সরাসরি কর্মীদের মাসিক আয় বৃদ্ধি পাবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto