Wednesday, July 22, 2026
HomeScrollদেশে সরকারি হিসেবের থেকে কোভিডে মৃত্যু বহুগুণ বেশি! 

দেশে সরকারি হিসেবের থেকে কোভিডে মৃত্যু বহুগুণ বেশি! 

[h_news]

ওয়েব ডেস্ক: অতিমারির (Pandemic) দুঃস্বপ্নের দিনগুলোর কথা নিশ্চয়ই ভোলার নয়। স্মৃতি যে সততই সুখের নয় তা এখন গোটা পৃথিবী অনুভব করে। এবার সেই সময়েরই এক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে এল। বুধবার প্রকাশিত হওয়া সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের (CRS) রিপোর্টে জানা গেল, ভারতে ২০১৯ সালের থেকে ২০২১ সালে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫.৮ লক্ষ বেশি।

এই রিপোর্টে এও জানা যাচ্ছে, ২০২১ সালে কোভিডে (Covid-19) মৃত্যুর যে সংখ্যা বিভিন্ন রাজ্য সরকার প্রকাশ করেছিল, প্রকৃতপক্ষে মৃত্যু হয়েছিল তার থেকে অনেক বেশি। সরকারি নথিতে সে বছর ৩.৩ লক্ষ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। কিন্তু এই রিপোর্ট বলছে, মৃত্যু হয়েছিল আদতে ২০ লক্ষ যা ছয় গুণের বেশি।

আরও পড়ুন: এখন মহিলা সেনাকর্মীদের পাশে দাঁড়ানোর সময়: সুপ্রিম কোর্ট

মৃত্যুর পরিসংখ্যানে সবথেকে অসঙ্গতি গুজরাতে (Gujarat)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) রাজ্যে ২০২১ সালে ৫৮০০ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। সেখানে আদতে মৃত্যু হয়েছিল তার থেকে দুই লক্ষ বেশি, প্রায় ৩৩ গুণ বেশি।

অতিরিক্ত মৃত্যুর এই সংখ্যায় দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশে সরকারি পরিসংখ্যানের থেকে ১৮ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলায় ১৫ গুণ। বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে সরকারি তথ্যের থেকে ১০ গুণের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি। কোভিডে মৃত্যুর পরিসংখ্যানে অসঙ্গতি সবথেকে কম কেরল, উত্তরাখণ্ড, অসম, মহারাষ্ট্র এবং দিল্লিতে।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99