HomeScrollউজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি ভারতের
India-Uzbekistan

উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি ভারতের

দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি ভারতের, মোদির উজবেকিস্তান সফরে বড় কূটনৈতিক সাফল্য

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উজবেকিস্তান (Uzbekistan) সফরের শেষ দিনে বড় ঘোষণা। ভারত ও উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি চুক্তিতে সম্পন্ন হল। পরমাণু শক্তির ক্ষেত্রে ভারতের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উজবেকিস্তানের (Uzbekistan) প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকের পর মোদি জানান, দুই দেশ ইউরেনিয়াম সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তুলবে। ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। শুধু পরমাণু সহযোগিতাই নয়, দুই দেশের মধ্যে আরও একাধিক ক্ষেত্রে সমঝোতা তৈরি হয়েছে। তিনটি ‘সিস্টার-সিটি’ ও ‘সিস্টার-স্টেট’ চুক্তি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এসব চুক্তি যাতে শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, তার জন্য নির্দিষ্ট রোডম্যাপ তৈরির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও খবর : ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উজবেকিস্তানে নতুন তাশখন্দ শহর গড়ে তোলার কাজও চলছে। এই প্রসঙ্গে গুজরাটের ‘গিফট সিটি-র পরিকল্পনা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা উজবেকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন মোদি। প্রয়োজনে উজবেক প্রতিনিধিদলকে ‘গিফট সিটি-রপরিদর্শনের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

উজবেকিস্তানের (Uzbekistan) প্রেসিডেন্ট জানিয়েছেন, গত বছর প্রথমবার ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে। এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগও কয়েক বছরের তুলনায় সাত গুণ বেড়েছে বলে জানান তিনি। ভারতীয় পর্যটকদের জন্যও এসেছে বড় ঘোষণা। উজবেকিস্তান ভারতীয় নাগরিকদের ৩০ দিন পর্যন্ত থাকার ক্ষেত্রে ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মিরজিয়োয়েভ। পাশাপাশি দুই দেশের মধ্যে বর্তমানে সপ্তাহে ১৪টি সরাসরি বিমান চলাচল করছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News