HomeScroll১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবতরণ, লাদাখে বিশ্বরেকর্ড গড়ল বায়ুসেনার বিশাল বিমান
Indian Air Force

১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবতরণ, লাদাখে বিশ্বরেকর্ড গড়ল বায়ুসেনার বিশাল বিমান

ন্যোমা বিমানঘাঁটিতে সফল অবতরণ করল ভারতীয় বায়ুসেনার আইএল-৭৬এমডি। এই মডেলের বিমানের ক্ষেত্রে বিশ্বে সর্বোচ্চ উচ্চতায় অবতরণের নজির তৈরি হয়েছে বলে দাবি বায়ুসেনার।

ওয়েব ডেস্ক : দুর্গম পাহাড়ি এলাকায় বিমান পরিচালনায় নতুন নজির গড়ল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় সফলভাবে অবতরণ করল বায়ুসেনার ভারী পরিবহণ বিমান আইএল-৭৬এমডি (IL-76MD)। ভারতীয় বায়ুসেনার দাবি, এই মডেলের বিমানের ক্ষেত্রে বিশ্বে এত বেশি উচ্চতায় অবতরণের নজির আগে নেই। এই সাফল্যকে বিমান চলাচলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেছে তারা।

সোশ্যাল মিডিয়ায় অবতরণের ছবি ও ভিডিও প্রকাশ করে বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান বিমানের সক্ষমতার পাশাপাশি চালক ও বিমানকর্মীদের দক্ষতা এবং নিখুঁত পরিকল্পনার প্রমাণ। দুর্গম এলাকায় ভারী বিমান নামানোর জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন হয়। কারণ, বেশি উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকায় বিমানের ডানা প্রয়োজনীয় উত্থানবল তৈরি করতে এবং ইঞ্জিনকে স্বাভাবিকভাবে কাজ করতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

আরও খবর : ভোটের আগে মহিলাদের জন্য বড় ঘোষণা করতে পারে যোগী সরকার!

রাশিয়ায় তৈরি চার ইঞ্জিনের আইএল-৭৬এমডি মূলত সেনা, সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় পণ্য পরিবহণে ব্যবহৃত হয়। ভারতের প্রত্যন্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় সেনা এবং রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন সীমান্তের কাছে পূর্ব লাদাখে অবস্থিত ন্যোমা বিমানঘাঁটির অবস্থানও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে এত ভারী বিমানের সফল অবতরণ ভারতের কৌশলগত বিমান পরিবহণ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News