ওয়েব ডেস্ক : ভারত (India)-জাপান (Japan) অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার হরিয়ানায় (Haryana) মারুতি সুজুকির (Maruti Suzuki) নতুন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (Sanae Takaichi)। সাম্প্রতিক সময়ে দেশের গাড়ি শিল্পে এটিকে অন্যতম বড় বিনিয়োগ বলে মনে করা হচ্ছে। নতুন কারখানার উদ্বোধনের পাশাপাশি বসছে ভারত-জাপান অর্থনৈতিক ফোরামও। সেখানে অংশ নিচ্ছে ১৫০-রও বেশি জাপানি সংস্থা।
এই কারখানাটি মারুতি সুজুকির (Maruti Suzuki) ভারতে চতুর্থ উৎপাদন কেন্দ্র। এর আগে গুরগাঁও, মানেসর এবং গুজরাতে মারুতি সুজুকির কারখানা রয়েছে। আপাতত দুটি ইউনিট চালু হয়েছে। বছরে পাঁচ লক্ষ গাড়ি তৈরির ক্ষমতা রয়েছে সেখানে। ধাপে ধাপে সেই সংখ্যা বাড়িয়ে ১০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সংস্থা।
আরও খবর : ‘ইউজারনেম’ ফিচার ব্যবহারে বাড়বে জালিয়াতি! নোটিস দেওয়া হতে পারে মেটাকে?
প্রায় ৮০০ একর জমির উপর গড়ে উঠেছে এই প্রকল্প। সঙ্গে তৈরি হয়েছে একটি আধুনিক সাপ্লায়ার পার্ক। সংস্থার দাবি, এতে উৎপাদন আরও দ্রুত এবং সাশ্রয়ী হবে। ভারতে (India) মোট ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে মারুতি সুজুকির। পুরোদমে কাজ শুরু হলে এই কারখানায় ২১ হাজারেরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যন্ত্রাংশ প্রস্তুতকারক, পরিবহণ এবং অন্যান্য সহযোগী শিল্পেও কাজের সুযোগ বাড়বে।
নতুন কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তি ব্যবহার করা হবে। উৎপাদনের কাজে থাকবে অত্যাধুনিক সহযোগী রোবট। পরিবেশের কথাও মাথায় রাখা হয়েছে। নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহার, জল পুনর্ব্যবহার এবং দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থার উপর জোর দিয়েছে সংস্থা। মারুতি সুজুকির (Maruti Suzuki) দাবি, ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিল্পমহলের মতে, নতুন এই কারখানা ভারতের উৎপাদন ক্ষেত্রের পাশাপাশি ভারত-জাপান কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে।
দেখুন অন্য খবর :







