HomeScrollনেপালে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ৩০০ ভারতীয়! মৃত অন্তত ১৬০, বাড়ছে উদ্বেগ
Nepal Flash Flood

নেপালে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ৩০০ ভারতীয়! মৃত অন্তত ১৬০, বাড়ছে উদ্বেগ

ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে

ওয়েব ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও ধসে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৬০ ছুঁয়েছে (Nepal Flood)। নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক বলেও দাবি করেছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল (Sisir Khanal)। বৃহস্পতিবার কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিপর্যয়ের পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে মানস সরোবর যাত্রাপথ নিয়ে। নেপাল-তিব্বত সীমান্তের ওই পথে হড়পা বান ও ধসে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। নিখোঁজ ভারতীয়দের অধিকাংশই মানস সরোবরের তীর্থযাত্রী বলে জানিয়েছেন খানাল।

আরও খবর : নেপালের ভয়াবহ হড়পা বানের কারণ কী? স্যাটেলাইট ছবিতে মিলল বড় সূত্র

শুধু ভারতীয় নন, বিভিন্ন দেশের প্রায় ৫০০ বিদেশি নাগরিকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি নেপালের বিদেশমন্ত্রীর। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে। সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে কাঠমান্ডু।

পরিস্থিতি মোকাবিলায় ভারতের সাহায্যের কথাও উল্লেখ করেছেন খানাল। দ্রুত মানবিক সহায়তা পাঠানোর জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে বিপর্যয়ের ধাক্কা সামলে নেপালের পর্যটন শিল্পকে ফের স্বাভাবিক করার উপরও জোর দিচ্ছে কাঠমান্ডু। খানালের বক্তব্য, দেশের সব পর্যটনকেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। পুনর্গঠনের কাজে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এদিকে রাসুয়া-সহ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান জারি রয়েছে। দুর্গত এলাকায় পৌঁছে নিখোঁজদের সন্ধান করাই এখন প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।

[youtube-feed feed=1]
Read More

Latest News