HomeScrollকোডিং ছেড়ে পৈতৃক রাজনীতিতে নীতীশ পুত্র! বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি এই নিশান্ত...
Nishant Kumar

কোডিং ছেড়ে পৈতৃক রাজনীতিতে নীতীশ পুত্র! বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি এই নিশান্ত কুমার?

এতদিন কেন রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন নীতীশ পুত্র?

ওয়েব ডেস্ক: জল্পনাকে সত্যি করে রাজনীতির ময়দানে পা রাখলেন নীতীশ কুমারের (Nitish Kumar) ছেলে নিশান্ত কুমার (Nishant Kumar)। রবিবার তিনি যোগ দিলেন জেডি(ইউ)-তে (JDU)। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদ থেকে সরে নীতীশের সরে দাঁড়ানোর পর এতদিন রাজনীতির আলো থেকে দূরে থাকা নিশান্তের দলে যোগদান- সব মিলিয়ে বিহার যে এক নতুন রাজনৈতিক পটভূমির মুখে দাঁড়িয়ে, তা একবাক্যে বলায় যায়। কিন্তু এতদিন কেন রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন নীতীশ পুত্র? কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন নিশান্ত? চলুন জেনে নেওয়া যাক।

১৯৭৫ সালের ২০ জুলাই জন্ম নিশান্ত কুমারের। পাটনার সেন্ট কারেনস স্কুলে তাঁর প্রাথমিক শিক্ষা। পরে মুসৌরির মানব ভারতী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ঝাড়খণ্ডের মেসরায় অবস্থিত বিড়লা ইনস্টিটিউট থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। যদিও ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কুমার পরিবারের একটা যোগসূত্র রয়েছে অতীতকাল থেকেই। তাঁর বাবা নীতীশ কুমারও পাটনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করেছিলেন।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা মামলায় মুক্তি পেলেন রাম রহিম! কিন্তু থাকতে হবে জেলেই

রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নিশান্ত এতদিন রাজনীতির ময়দান থেকে দূরেই ছিলেন। অত্যন্ত সাদামাটা জীবনযাপনের জন্য তিনি পরিচিত। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং আধ্যাত্মিক জীবনের প্রতি তাঁর ঝোঁক রয়েছে। যোগব্যায়াম, ধ্যান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে আগ্রহী বলেও জানা যায়। এতদিন পর্যন্ত তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা বড় রাজনৈতিক অনুষ্ঠানে খুব একটা দেখা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে প্রবেশ জেডি(ইউ)-এর অন্দরে প্রজন্মগত পরিবর্তনের বার্তা দিতে পারে। যদিও নিশান্ত নিজে অতীতে একাধিকবার বলেছেন যে রাজনীতিতে তাঁর বিশেষ আগ্রহ নেই, তবুও শেষ পর্যন্ত তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন। এখন প্রশ্ন একটাই—একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি তাঁর কোডিং দক্ষতার মতোই দক্ষতার সঙ্গে বিহারের রাজনৈতিক সমীকরণও ‘ডিকোড’ করতে পারবেন? তার উত্তর দেবে সময়ই।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News