Sunday, July 5, 2026
HomeBig newsআজ নীতীশ কুমারের শপথ
Nitish kumar

আজ নীতীশ কুমারের শপথ

ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান

ওয়েবডেস্ক-  দশমবারের মতো আজ বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী (Cm) পদে শপথ নেবেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitisth Kumar)। শপথ গ্রহণ অনুষ্ঠান (Oath Taking Ceremonyহবে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে। বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Elections) এনডিএ-র (NDA) বিপুল জয়ের পর রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বহু বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) এনডিএ-র শীর্ষ নেতৃত্বরা।

এই অনুষ্ঠান ঘিরে বিহারে রাজনৈতিক উচ্ছ্বাস। গান্ধী ময়দানের মূল মঞ্চ ছাড়াও একাধিক প্যান্ডেল তৈরি হয়েছে ভিআইপিদের অভ্যর্থনায়। অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা। বিজেপির এক প্রবীণ নেতার কথায়, অন্তত তিন লক্ষ মানুষ জমায়েত হতে পারেন এই ঐতিহাসিক আয়োজনে। বুধবার নীতীশ কুমার বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফাপত্র জমা দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেন।

আরও পড়ুন-  বাংলার দেখানো পথেই SIR ইস্যুতে পথে কংগ্রেস, ডিসেম্বরেই মেগা র‍্যালি

জেডিইউ-র তরফে যাঁরা মন্ত্রী হতে পারেন তাঁরা হলেন বিজেন্দ্র প্রসাদ যাদব, জয়ন্ত রাজ, মহম্মদ জামা খান, উমেশ সিং কুশওয়াহা বিজয় কুমার চৌধুরী, শ্ৰোণ কুমার, সুনীল কুমার, লেসি সিং, শীলা মাণ্ডল, মদন সহনি, রত্নেশ সাদা, ও অশোক চৌধুরী। আরও কয়েকজন নতুন মুখ জায়গা পেতে পারেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet