Tuesday, August 18, 2026
HomeScrollপহেলগাম কাণ্ডে রবাট বঢরার মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা

পহেলগাম কাণ্ডে রবাট বঢরার মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা

ওয়েবডেস্ক:  পহেলগাম (Pahalgam) হত্যাকাণ্ড প্রসঙ্গে রবার্ট বঢরার (Robert Vadra) মন্তব্য ঘিরে ঘৃণা ভাষণের অভিযোগ। তাঁর বিরুদ্ধে গজওয়া-ই-হিন্দের হয়ে কাজ করার অভিযোগে জনস্বার্থ মামলা (Public interest litigation) দায়ের হল এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) 

রবার্টের মন্তব্য উত্তেজনা সৃষ্টিকারী এবং হিন্দু সমাজের কাছে আশঙ্কাজনক। যা অস্থিরতা সৃষ্টির নামান্তর। এই অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্টের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস নামে সংস্থার।

‘মুসলিমরা মনে করে, এদেশে তারা দুর্ব্যবহারের শিকার। আর সেই কারণেই অমুসলিমদের পহেলগামে হত্যা করা হয়েছে।‘

আরও পড়ুন: ধর্মান্তরকরণ বিরোধী আইন চ্যালেঞ্জ করে মামলা, মে মাসে শুনবে সুপ্রিম কোর্ট

সংবাদ সংস্থা দ্বারা রবার্টের এমন মন্তব্য প্রকাশিত। যে সংবাদ প্রকৃতপক্ষে ঘৃণা ভাষণ। কারণ, ক্ষতিগ্রস্তদেরই ওই ঘটনার জন্য পরোক্ষে দায়ী করা হয়েছে। ধরে নেওয়া যেতে পারে এ দেশ দখল করতে তথা গজওয়া-ই-হিন্দ সফল করার জন্য তিনি কাজ করছেন।

এমন বিষাক্ত, বিচ্ছিন্নতাবাদী এবং অনুভূতিহীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ খুঁজে বার করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার স্বার্থে সিট গঠনেরও আবেদন।

উল্লেখ্য, পহেলগাম কাণ্ডে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

কাশ্মীর কাণ্ডে ‘যেভাবে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে, তার জন্য বিভাজনকেই দায়ী করেছেন রবার্ট।‘ পাশাপাশি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, খুব খারাপ একটি ঘটনা। দেশের অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। জঙ্গি হামলার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

একইসঙ্গে রবার্ট বলেন, জঙ্গি হামলা এক ধরনের দুর্বলতা। এদের কাজ নিরীহদের উপর হামলা চালানো। এই ধরনের দুষ্কৃতীমূলক কাজের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor